মাইনর একটি অপারেশনের পর বর্তমানে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৫ অক্টোবর) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সালে ছেলে তারেক রহমান কথা বলেছেন। এ ছাড়া ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।